Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
প্রযুক্তি

পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ৫টি কার্যকর ব্যবহার

SALEKUL ISLAM
নভেম্বর ১, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
SALEKUL ISLAM
শেয়ার
5 Min Read
শেয়ার

ক্লাউড স্টোরেজ, স্ট্রিমিং সেবা ও দ্রুতগতির এক্সটার্নাল এসএসডির ব্যবহার বাড়ায় ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের জনপ্রিয়তা কিছুটা কমেছে। তবে পুরোনো ইউএসবি ড্রাইভ যে একেবারেই অপ্রয়োজনীয় হয়ে গেছে, তা নয়। বরং একটু পরিকল্পনা করলেই অব্যবহৃত এই ডিভাইসটি কাজে লাগানো সম্ভব।

জরুরি সময়ে কম্পিউটার চালু করা, গাড়িতে গান শোনা কিংবা গুরুত্বপূর্ণ নথির ব্যাকআপ রাখার মতো নানা কাজে ব্যবহার করা যায় পুরোনো ইউএসবি ড্রাইভ। জেনে নেওয়া যাক, পুরোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের পাঁচটি কার্যকর ব্যবহার।

কম্পিউটার চালু ও মেরামতের বুটেবল ড্রাইভ

পুরোনো ইউএসবি ড্রাইভকে উইন্ডোজ বা ম্যাকওএস ইনস্টলেশন ও রিকভারি ড্রাইভ হিসেবে ব্যবহার করা যায়। কম্পিউটারের অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে গেলে কিংবা চালু হতে সমস্যা করলে এই ড্রাইভের সাহায্যে অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল, রিকভারি টুল ব্যবহার এবং সফটওয়্যারজনিত সমস্যা সমাধান করা সম্ভব।

তবে কম্পিউটার বিকল হওয়ার আগেই এ ধরনের ড্রাইভ তৈরি করে রাখা ভালো। কারণ কম্পিউটার চালু না হলে প্রয়োজনীয় রিকভারি ড্রাইভ তৈরি করাও কঠিন হয়ে পড়ে।

এ জন্য উইন্ডোজ ব্যবহারকারীরা মাইক্রোসফটের নির্দেশনা অনুসরণ করে ইনস্টলেশন মিডিয়া তৈরি করতে পারেন। অন্যদিকে, ম্যাক ব্যবহারকারীরা অ্যাপলের নির্দেশনা অনুযায়ী বুটেবল ইনস্টলার তৈরি করতে পারবেন। মনে রাখতে হবে, এ প্রক্রিয়ায় ইউএসবি ড্রাইভে থাকা আগের তথ্য মুছে যেতে পারে।

গাড়িতে গান শোনার জন্যও পুরোনো ইউএসবি ড্রাইভ কাজে লাগানো যায়। পছন্দের গানগুলো ড্রাইভে সংরক্ষণ করে গাড়ির ইউএসবি পোর্টে যুক্ত করলেই ইন্টারনেট সংযোগ বা স্ট্রিমিং সাবস্ক্রিপশন ছাড়াই গান শোনার সুযোগ মিলতে পারে।

এতে মোবাইল ইন্টারনেটের ওপর নির্ভরতা কমবে। বিশেষ করে দীর্ঘ ভ্রমণে কিংবা নেটওয়ার্কের বাইরে থাকা অবস্থায় এটি বেশ কাজে আসতে পারে।

তবে সব গাড়িতে ইউএসবি ড্রাইভ থেকে গান শোনার সুবিধা নেই। আবার গাড়িভেদে সমর্থিত অডিও ফরম্যাট, ফোল্ডার বিন্যাস ও প্লেলিস্টের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। তাই গান কপি করার আগে গাড়ির ব্যবহারবিধি দেখে নেওয়া ভালো।

কম্পিউটারের নিরাপত্তা চাবি হিসেবে ব্যবহার

বিশেষ সফটওয়্যারের সাহায্যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে কম্পিউটারের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা যায়।

উদাহরণ হিসেবে উইন্ডোজের জন্য তৈরি ইউএসবি র‍্যাপ্টর সফটওয়্যারের কথা বলা যায়। এটি নির্দিষ্ট ইউএসবি ড্রাইভ কম্পিউটারে যুক্ত থাকা বা সরিয়ে ফেলার ভিত্তিতে কম্পিউটার লক ও আনলক করার ব্যবস্থা করতে পারে।

এর ফলে কম্পিউটারে অননুমোদিত প্রবেশ ঠেকাতে বাড়তি একটি নিয়ন্ত্রণব্যবস্থা পাওয়া যায়। তবে সাধারণ ইউএসবি ড্রাইভকে বিশেষায়িত হার্ডওয়্যার সিকিউরিটি কি-এর সমতুল্য ভাবা ঠিক হবে না। বিশেষ করে অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তায় পাসকি বা নির্দিষ্ট নিরাপত্তা কি ব্যবহার করা বেশি উপযোগী।

এ ছাড়া ইউএসবি ড্রাইভ হারিয়ে গেলে বা নষ্ট হলে যেন কম্পিউটারে প্রবেশের সুযোগ বন্ধ না হয়ে যায়, সে জন্য বিকল্প রিকভারি পদ্ধতিও রাখা জরুরি

 

গুরুত্বপূর্ণ নথির এনক্রিপ্টেড ব্যাকআপ

 

জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, পরিচয়পত্র, ব্যবসায়িক নথি কিংবা প্রয়োজনীয় আইনি কাগজপত্রের ডিজিটাল কপি সংরক্ষণে পুরোনো ইউএসবি ড্রাইভ ব্যবহার করা যেতে পারে।

কম্পিউটার নষ্ট, হারিয়ে যাওয়া কিংবা প্রযুক্তিগত সমস্যায় তথ্য মুছে গেলে আলাদা ড্রাইভে রাখা ব্যাকআপ কাজে আসতে পারে। তবে এসব নথিতে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য থাকায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতে হবে।

এ ক্ষেত্রে এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা ভালো। ভেরাক্রিপ্ট সফটওয়্যারের সাহায্যে ইউএসবি ড্রাইভের তথ্য বা নির্দিষ্ট স্টোরেজ ভলিউম এনক্রিপ্ট করা যায়। ফলে সঠিক পাসওয়ার্ড ছাড়া অন্য কারও পক্ষে সংরক্ষিত তথ্য পড়া কঠিন হবে।

বিশেষজ্ঞদের প্রচলিত ব্যাকআপ নীতি অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্যের অন্তত তিনটি কপি রাখা ভালো। একটি মূল কপি, একটি আলাদা স্থানীয় ব্যাকআপ এবং অন্যটি ভিন্ন স্থানে বা নিরাপদ ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করা যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর ব্যাকআপের তথ্য ঠিকমতো খোলা যাচ্ছে কিনা, তা পরীক্ষা করা প্রয়োজন।

রেট্রো গেমিংয়ের জন্য পোর্টেবল লাইব্রেরি

পুরোনো ভিডিও গেমের প্রতি আগ্রহ থাকলে ইউএসবি ড্রাইভ দিয়ে তৈরি করা যায় ছোট একটি পোর্টেবল গেমিং লাইব্রেরি। এতে গেমের ফাইল, এমুলেটর সফটওয়্যার এবং প্রয়োজনীয় কনফিগারেশন ফাইল সংরক্ষণ করা সম্ভব।

সামঞ্জস্যপূর্ণ কম্পিউটার বা গেমিং ডিভাইসে ইউএসবি ড্রাইভ যুক্ত করে প্রয়োজনীয় ফাইল ব্যবহার করা যায়। এতে ইন্টারনেট বা ওয়্যারলেস সিঙ্কিং ছাড়াই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে গেমসংক্রান্ত ফাইল নেওয়া সহজ হয়।

ব্যবহারের আগে কয়েকটি সতর্কতা

 

পুরোনো ইউএসবি ড্রাইভ পুনরায় ব্যবহারের আগে সেটির শারীরিক অবস্থা ও কার্যকারিতা পরীক্ষা করা জরুরি। পাশাপাশি ম্যালওয়্যার স্ক্যান করে অপ্রয়োজনীয় তথ্য মুছে নেওয়া উচিত। গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল নথি রাখলে অবশ্যই এনক্রিপশন ব্যবহার করতে হবে।

মনে রাখতে হবে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দীর্ঘমেয়াদি একমাত্র ব্যাকআপ হিসেবে নির্ভরযোগ্য নয়। তাই গুরুত্বপূর্ণ তথ্যের আরেকটি কপি আলাদা জায়গায় সংরক্ষণ করাই নিরাপদ।

সূত্র: সামা টিভি

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?
বিদেশ লিড নিউজ
নতুন দামে এলপি গ্যাস, কোন সিলিন্ডার কত?
ইকোনোমি
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী
দেশ
যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক ফেরির নতুন যুগ, উড়বে পানিতে
প্রযুক্তি
আইফোন ডুয়ের সংকট কবে কাটবে, জানে না অ্যাপল
প্রযুক্তি
তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?
বিদেশ
কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব‍্যাংক
ইকোনোমি লিড নিউজ
সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, মুক্তির পর বললেন আখতারুজ্জামান
পলিটিক্স
নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
স্পোর্টস

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

জলবায়ু সম্মেলন – কপ ৩১ জলবায়ু সংকট মোকাবিলায় এআই, বাড়ছে দূষণের শঙ্কা

নভেম্বর ১, ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় এআই : অঙ্গীকারে কতটা ভরসা?

নভেম্বর ১, ২০২৬

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

অক্টোবর ৩১, ২০২৬

দামি রাউটার ছাড়াও মিলবে দারুণ স্পিড, শুধু বদলাতে হবে রাউটার রাখার এই ৪ নিয়ম

অক্টোবর ৩১, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?