Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
নির্বাচিত পোস্টস্পোর্টস

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

Sajib Paul
অক্টোবর ১২, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Sajib Paul
শেয়ার
3 Min Read
শেয়ার

লিভারপুলের বিপক্ষে জয়ের ম্যাচে হঠাৎ অনেক ম্যানচেস্টার সিটি সমর্থকের হাতে ফুলানো কলা দেখা যায়। প্রথম দেখায় এটাকে নিছক মজা মনে হতে পারে। কিন্তু এর পেছনে আছে এক গভীর অতীত।

সিটি সমর্থকেরা প্রথম কলা হাতে নেন ক্লাবের এক খারাপ সময়ে। দ্য মিররের তথ্য অনুযায়ী, ফ্র্যাঙ্ক নিউটন নামে এক ব্যক্তি প্রথম নকল কলা গ্যালারিতে তোলেন। সেটা ছিল ১৯৮৭-৮৮ মৌসুমে। পুরোনো মেইন রোড স্টেডিয়ামে প্লিমাউথ আর্গাইলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ ছিল। সিটি তখন ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে নেমে দ্বিতীয় স্তরে চলে যায়।

এই কাজের পেছনে ছিল ক্লাবের প্রিয় তারকা ইমরে ভারাদির প্রতি শ্রদ্ধা। ভারাদি সিটির হয়ে ৮১ ম্যাচে ৩১ গোল করেছিলেন। এক সমর্থক তাকে ‘ইমরে বানানা’ নামে ডেকেছিলেন। দল তখন খেলায় পিছিয়ে পড়ছিল। তাই সমর্থকেরা কালো রসিকতার আশ্রয় নেন। মাঠের বিরক্তিকর খেলা থেকে মন সরাতেই এই রসিকতা। প্রথমে এই স্ট্রাইকারের নামে স্লোগান ওঠে। এরপর কলা জনপ্রিয় হয়ে যায়। কথিত আছে, সেই বছর বক্সিং ডেতে স্টোক সিটির মাঠে খেলা দেখতে ১০ হাজার সমর্থক গিয়েছিলেন। তাদের সবার সঙ্গে ছিল নানা রকম কলা।

তখন শুধু ম্যানচেস্টারে নয়, গোটা ইংলিশ ফুটবলই ছিল খারাপ সময়ে। ভাঙাচোরা স্টেডিয়াম ভরে থাকত সহিংস সমর্থকে। হুলিগানিজম এতটাই ছড়িয়ে পড়েছিল যে ক্লাবগুলোকে সাময়িকভাবে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। ১৯৮৫ সালে হেইসেল দুর্ঘটনার পর এই নিষেধাজ্ঞা আসে। সেদিন লিভারপুল ও জুভেন্টাসের ইউরোপীয় কাপ ফাইনালে সমর্থকদের সহিংসতায় ৩৯ জন মারা যান। আরেকটি কিংবদন্তি অনুযায়ী, মন ভালো করতেই সিটির খেলায় প্রথম কলা এসেছিল।

৮০–র দশক থেকে সিটি সমর্থকেরা বিশেষ উপলক্ষে বারবার এই ফল বের করেছেন। লিভারপুলে ৩-০ ব্যবধানের বড় জয়ের দিনেও তারা তা-ই করলেন। দীর্ঘ আন্তর্জাতিক বিরতির পর এটাই ছিল সিটির প্রথম ম্যাচ। তাই আর্থিক কেলেঙ্কারির রায়ে সমর্থকদের প্রতিক্রিয়া দেখানোর প্রথম সুযোগ মিলেছিল। কয়েক দিন আগে সিটি আর্থিক নিয়ম ভাঙার ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে দোষী সাব্যস্ত হয়েছে। ক্লাবটির সামনে কঠিন শাস্তির ঝুঁকি আছে। এর মধ্যে আছে অনেক শিরোপা হারানো এবং বাধ্যতামূলক অবনমনও। কিছু বড় আকারের কলা তাই সমর্থকদের মনোযোগ সরানোর একটা উপায় হয়ে ওঠে।

ম্যানচেস্টারের তারকাখচিত দল মাঠে নামলে লিভারপুল সমর্থকেরা আর্লিং হালান্ড ও তার সতীর্থদের কানফাটা দুয়ো দেন। ব্যানারেও সিটির নানা অনিয়মের কথা লেখা ছিল। স্টেডিয়ামের বাইরে দুই দলের সমর্থকেরা অশালীন অঙ্গভঙ্গি ও গালাগাল করে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান। সিটির দলের বাস আসার সময় লিভারপুল সমর্থকেরা স্লোগান দেন, ‘তোমরা প্রতারক, তোমরা ভালো করেই জানো তোমরা কী।’

সিটি অনেক আগেই স্বাধীন কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত শাস্তির সিদ্ধান্ত আসবে বলে কেউ আশা করছেন না।

গুরুতর অভিযোগের পরও সিটি সমর্থকেরা ক্লাবের পাশেই আছেন। ওয়েসিসের গিটারিস্ট ও সিটির একনিষ্ঠ ভক্ত নোয়েল গালাঘার দ্য অ্যাথলেটিককে বলেন, দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার সম্ভাবনা তাকে খুব একটা ভাবায় না। তিনি বলেন, ‘করুক যা খুশি। এই ক্লাবের সঙ্গে আমি এর চেয়ে খারাপ অবনমন দেখেছি, যা আপনি কল্পনাও করতে পারবেন না। (…) এই ক্লাবকে যদি উগান্ডায় দর্শকশূন্য মাঠে হাজার ম্যাচ খেলতে হয়, আমি সেখানেও থাকব।’

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা
পলিটিক্স ফোকাস
স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেশ লিড নিউজ
বিমানবাহিনী প্রধান এভিয়েশন খাতে প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে
এভিয়েশন দেশ নির্বাচিত পোস্ট
‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’
ফোকাস বিদেশ
জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী
কূটনীতি নির্বাচিত পোস্ট
তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী
নির্বাচিত পোস্ট পলিটিক্স
ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিদেশ লিড নিউজ
বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই ঋণ পাওয়া গেছে ৬৬ কোটি ডলার, পরিশোধে গেছে ১৩৫ কোটি ডলার
ইকোনোমি লিড নিউজ
তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট
এন্টারটেইনমেন্ট

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা

অক্টোবর ২৬, ২০২৬

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

অক্টোবর ২৫, ২০২৬

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

অক্টোবর ২৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে তাৎক্ষণিক অবমুক্তি

অক্টোবর ২৫, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?