Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
ফোকাসবিদেশ

‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’

মো. শরিফ হোসেন
অক্টোবর ২৭, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
মো. শরিফ হোসেন
শেয়ার
3 Min Read
শেয়ার

সৌদি আরবের প্রতিরক্ষায় ‘পূর্ণ শক্তি’ নিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তানের নিজস্ব ভূখণ্ড রক্ষার মতোই সৌদি আরবের প্রতিরক্ষাও ইসলামাবাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

সোমবার (২৬ অক্টোবর) জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ।

হুথিদের ঘিরে উত্তেজনার মধ্যে পাকিস্তান, সৌদি আরব, ইরান ও তুরস্কের আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তেহরানে ইরান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে চার দেশ আঞ্চলিক সহযোগিতা জোরদারে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।

খাজা আসিফ বলেন, ‘সৌদি আরবকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’

টেনে তিনি বলেন, ‘আমরা পূর্ণ শক্তি দিয়ে সৌদি আরবকে রক্ষা করব।’

পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুধু আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, রিয়াদকে সর্বাত্মক সহযোগিতা দেবে ইসলামাবাদ।

তার ভাষ্য অনুযায়ী, তিনটি দেশ লিখিতভাবে অঙ্গীকার করেছে যে চুক্তির আওতাভুক্ত কোনো হুমকি দেখা দিলে তারা যৌথভাবে তার মোকাবিলা করবে।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, এখন তিনটি দেশ চুক্তির মাধ্যমেও একে অপরের সঙ্গে যুক্ত। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আমরা একে অপরের ভূখণ্ড রক্ষা করব।’

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ

পাকিস্তানের সেনাপ্রধান, সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও তুরস্কের গোয়েন্দাপ্রধানের তেহরান বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাজা আসিফ। বৈঠকটি হুতিদের হামলা কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে বৃহত্তর সংঘাতের আশঙ্কার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা জানতে চাওয়া হয়েছিল তার কাছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার ধারণা, এই উদ্যোগ মূলত সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে বেশি সম্পর্কিত। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিষয়টি অবশ্যই আলোচনায় এসেছে। এটি এমন নয় যে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।’

তেহরানে সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি এই কূটনৈতিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলে মন্তব্য করেন খাজা আসিফ। ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টার ফলে এ উদ্যোগ সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

তার মতে, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। ইরানের প্রচেষ্টা এবং অন্যান্য দেশের অংশগ্রহণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরকে বারবার লক্ষ্যবস্তু করা এবং পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববির ওপর হামলার চেষ্টার কথাও উল্লেখ করেন খাজা আসিফ। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন।

‘কোনো একটি সমাধানে পৌঁছেছি’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তেজনা কমাতে পাকিস্তান, সৌদি আরব, ইরানসহ নিরাপত্তা কাঠামোর আওতাভুক্ত অন্যান্য দেশ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমার ধারণা, আমরা এমন একটি সমাধানে পৌঁছেছি, যা এই যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে পারে।’

আলোচনার ফলাফল নিয়ে এখনো কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান খাজা আসিফ। তবে ইরান ও আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর বিবৃতি প্রকাশের পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে আশা করছেন তিনি।

পাকিস্তানের নেতৃত্বের কূটনৈতিক উদ্যোগগুলো ‘ফল দিতে শুরু করেছে’ বলেও মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা নিরসন এবং শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরির ক্ষেত্রেও অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা
পলিটিক্স ফোকাস
স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেশ লিড নিউজ
বিমানবাহিনী প্রধান এভিয়েশন খাতে প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে
এভিয়েশন দেশ নির্বাচিত পোস্ট
জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী
কূটনীতি নির্বাচিত পোস্ট
তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী
নির্বাচিত পোস্ট পলিটিক্স
ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিদেশ লিড নিউজ
বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই ঋণ পাওয়া গেছে ৬৬ কোটি ডলার, পরিশোধে গেছে ১৩৫ কোটি ডলার
ইকোনোমি লিড নিউজ
তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট
এন্টারটেইনমেন্ট
মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?
পলিটিক্স লিড নিউজ

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

বিদেশিদের ডলারের ১৫% রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

অক্টোবর ২৬, ২০২৬

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

অক্টোবর ২৬, ২০২৬

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

অক্টোবর ২৬, ২০২৬

সাইবার হামলার শঙ্কা, এবার বন্ধ জনতা ও বেঙ্গল ব্যাংকের ওয়েবসাইট

অক্টোবর ২৬, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?