Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
নির্বাচিত পোস্টপলিটিক্স

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা

Md Nesar Uddin
অক্টোবর ২৬, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Md Nesar Uddin
শেয়ার
4 Min Read
শেয়ার

চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে নতুন একটি উইং গঠন করতে যাচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে সংগঠনটির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।

রোববার (২৫ অক্টোবর) রাতে দলের একটি বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির নেতৃত্বে এনসিপির সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা থাকতে পারেন। প্রথমে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পরে গঠন করা হবে পূর্ণাঙ্গ কমিটি।

সংগঠনটির প্রথম কমিটিতে আহ্বায়ক পদে আব্দুল কাদের ও এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একজনকে আহ্বায়ক করা হতে পারে।

সদস্যসচিব পদে সাবেক যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফের নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এনসিপির সহসাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক, সাবেক কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি ও খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহর নাম শোনা যাচ্ছে।

এনসিপির নতুন উইং গঠনের বিষয়টি নিশ্চিত করে দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা ঢাকা পোস্টকে বলেন, ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে নতুন একটি উইং গঠন করা হচ্ছে। আজ-কালের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এটি খুবই সংক্ষিপ্ত কমিটি হবে। ৩ থেকে ৪ সদস্যের আহ্বায়ক কমিটি। নতুন কমিটি ঘোষণার ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক শক্তির মূল কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা। পাশাপাশি সংগঠনটি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে।

এ ছাড়া রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদের তালিকা প্রকাশ করে এনসিপি। পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে পদভিত্তিক মোট ১৯৫ জনের নাম রয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের ছয় ধরনের পদে ৩৬ জন, বিভাগীয় ও প্রবাসী সাংগঠনিক দায়িত্বে ২৮ জন, বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে ৫৪ জন, পৃথক সহসম্পাদক পদে ১৯ জন এবং সাধারণ সদস্য হিসেবে ৫৮ জন রয়েছেন। রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যও কেন্দ্রীয় কমিটির তালিকায় অন্তর্ভুক্ত।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। এরপর ১ মার্চ ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি। প্রায় ২০ মাস পর সেই কমিটি পুনর্গঠন করে ১৯৫ সদস্যের তালিকা প্রকাশ করা হলো।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন পুনর্বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ শুরু থেকেই দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আগের কমিটির দুই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

এদিকে রোববার (২৫ অক্টোবর) এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু, সদস্যসচিব হয়েছেন নুসরাত তাবাসসুম (এমপি) এবং মুখ্য সংগঠক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগের কমিটি বাতিল করে নতুন এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা
পলিটিক্স ফোকাস
স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেশ লিড নিউজ
বিমানবাহিনী প্রধান এভিয়েশন খাতে প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে
এভিয়েশন দেশ নির্বাচিত পোস্ট
‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’
ফোকাস বিদেশ
জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী
কূটনীতি নির্বাচিত পোস্ট
তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী
নির্বাচিত পোস্ট পলিটিক্স
ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিদেশ লিড নিউজ
বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই ঋণ পাওয়া গেছে ৬৬ কোটি ডলার, পরিশোধে গেছে ১৩৫ কোটি ডলার
ইকোনোমি লিড নিউজ
তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট
এন্টারটেইনমেন্ট

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

অক্টোবর ২৬, ২০২৬

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

অক্টোবর ২৬, ২০২৬

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

অক্টোবর ২৬, ২০২৬

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

অক্টোবর ২৬, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?