Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
ভ্রমণ

নাগাল্যান্ড-মণিপুর সীমান্তে স্বর্গ: জুকো ভ্যালির মনোমুগ্ধকর ট্রেকিং

প্রকৃতি এতটাও সুন্দর হতে পারে? অভিযাত্রী নিলয়ের চোখে জুকো ভ্যালি

এখনদেশ
নভেম্বর ১৪, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
এখনদেশ
শেয়ার
2 Min Read
শেয়ার
জুকো ভ্যালি: যেখানে ফুলেরা মেঘের সঙ্গে কথা বলে
জুকো ভ্যালি: যেখানে ফুলেরা মেঘের সঙ্গে কথা বলে – অভিযাত্রী নিলয় কুমার বিশ্বাস

উত্তর-পূর্ব ভারতের দুই পাহাড়ি রাজ্য নাগাল্যান্ড এবং মণিপুর সীমান্তের সুউচ্চ পাহাড়ি সারিতে বিস্তৃত হয়ে আছে রহস্যময়ী জুকো ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০০ ফুট উচ্চতায় মেঘাবৃত এই উপত্যকা ভিন্ন ভিন্ন ঋতুতে তার রূপে মুগ্ধ করে পর্যটকদের। তবে জুন-জুলাই মাসে জুকো লিলি আর রডোডেনড্রন ফুলের পসরা নিয়ে উপত্যকাটি যে মোহনীয় রূপে সেজে ওঠে, তা এককথায় স্বর্গীয়। এই ‘জুকো লিলি’ শুধুমাত্র এই উপত্যকাতেই পাওয়া যায়।

নোটো পোষ্ট কন্টেন্ট
  • ভ্রমণপথ ও অভিজ্ঞতা
  • সৌন্দর্যের মালিকানা ও পরিবেশগত সংকট

জনশ্রুতি অনুযায়ী, ‘জুকো’ শব্দটি এসেছে আংগামীদের ভিশেমা উপভাষা থেকে, যার অর্থ ‘প্রাণহীন ও নীরস’। ভিশেমাদের পূর্বপুরুষেরা এখানে বসতি গড়তে এসে শীতল আবহাওয়া ও চাষাবাদের অনুপযোগী পরিবেশ দেখে উপত্যকাটিকে সুন্দর হলেও ‘নীরস’ বলে আখ্যায়িত করেছিলেন।

যদিও অনেকে মনে করেন, উপত্যকার মাঝখান দিয়ে বয়ে যাওয়া জুকো ও জাফকু ঝিরি (স্থানীয়দের কাছে নদী) থেকে ‘ঠান্ডা জল’ অর্থে এর নামকরণ হয়েছে।

ভ্রমণপথ ও অভিজ্ঞতা

জুকো ভ্যালিতে যাওয়ার জন্য প্রধানত নাগাল্যান্ডের রাজধানী কোহিমা হয়ে জাকামা বা ভিশেমা থেকে ট্রেকিং শুরু করতে হয়। ভিশেমা পথটি অপেক্ষাকৃত সহজ হলেও সময়সাপেক্ষ। অন্যদিকে, জাকামা রুটটি খাড়া পাহাড়ে ওঠার কারণে কষ্টকর হলেও কম সময়ে চূড়ায় পৌঁছানো যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেই পথেই যাওয়া হোক না কেন—বিশাল উচ্চতার শতবর্ষী গাছ, ঘন জঙ্গল, পাখির কলকাকলি আর নিস্তব্ধতার মধ্যে দিয়ে ট্রেকিং করার অভিজ্ঞতা সত্যিই শিহরণ জাগানোর মতো। ব্যক্তিভেদে ৩ থেকে ৬ ঘণ্টা ট্রেকিংয়ের পরই এই স্বর্গরাজ্যের দেখা মেলে।

উপত্যকার চূড়ায় রাত্রিযাপনের জন্য তাবু ও গেস্টহাউজের ব্যবস্থা রয়েছে। ভোরে পাহাড়ের উপর বসে তুলোর মতো বিস্তৃত ভ্যালির দিগন্তে যখন সূর্যোদয় বা সূর্যাস্ত দেখি, তখন মন প্রশ্ন করে—প্রকৃতি এতটাও সুন্দর হতে পারে?

সৌন্দর্যের মালিকানা ও পরিবেশগত সংকট

জুকো ভ্যালির মালিকানা নিয়ে নাগাল্যান্ড ও মণিপুরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকলেও, এর স্বর্গীয় সৌন্দর্য নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু দুঃখজনকভাবে, প্রতি বছর হাজার হাজার পর্যটকের আনাগোনায় ট্রেকিং রুটে প্লাস্টিকের বোতল ও প্যাকেটের স্তূপ তৈরি হচ্ছে। প্রকৃতির এই অপার সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখতে আমাদের আরও অনেক বেশি সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতে যারা জুকোর অভিজ্ঞতা নিতে যাবেন, তাদের প্রতি অনুরোধ, প্রকৃতির এই বিস্ময়কে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।

ট্যাগজুকো ভ্যালিনাগাল্যান্ডনিলয় কুমার বিশ্বাসমণিপুর
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা
পলিটিক্স ফোকাস
স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেশ লিড নিউজ
বিমানবাহিনী প্রধান এভিয়েশন খাতে প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে
এভিয়েশন দেশ নির্বাচিত পোস্ট
‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’
ফোকাস বিদেশ
জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী
কূটনীতি নির্বাচিত পোস্ট
তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী
নির্বাচিত পোস্ট পলিটিক্স
ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিদেশ লিড নিউজ
বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই ঋণ পাওয়া গেছে ৬৬ কোটি ডলার, পরিশোধে গেছে ১৩৫ কোটি ডলার
ইকোনোমি লিড নিউজ
তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট
এন্টারটেইনমেন্ট

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দিল্লির সাংবাদিক যখন মাওয়ার ইলিশের প্রেমে!

এপ্রিল ১১, ২০২৬
ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখতে গিয়ে সুমনের মাথায় আসে বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু করার

ইতিহাস ও ভ্রমণের ভিডিওতে প্রায় ৬ মিলিয়ন সাবস্ক্রাইবার, সফলতার শীর্ষে সালাহউদ্দীন সুমন

নভেম্বর ২০, ২০২৫
বীরত্বের কিংবদন্তি: রাইস ট্যারাস আর আঙ্গামী উপজাতিদের গ্রাম খোনোমা

রাইস ট্যারাস আর আঙ্গামী উপজাতিদের গ্রাম খোনোমা

নভেম্বর ১৪, ২০২৫
Nilay Kumar Biswas alikodom travel story

গাইড ভুল পথে নিলেও জয় হলো ক্রিসতং!

নভেম্বর ১৪, ২০২৫
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?