Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
ফোকাস

নিরাপত্তাবাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না ইরান, দাবি ট্রাম্পের

MD MEHERAZ HOSSAIN APU
অক্টোবর ৩১, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
MD MEHERAZ HOSSAIN APU
শেয়ার
3 Min Read
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় ইরান। দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের বেতন দেওয়ার মতো অর্থও তেহরানের হাতে নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই শুক্রবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা আলোচনা করতে চায়। তারা বারবার আলোচনার কথা বলছে।’

ইরানের আর্থিক সংকটের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দেশটি তাদের সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছে না। তার ভাষায়, ‘তারা বেশ বড় ধরনের সমস্যার মধ্যে রয়েছে।’

চলমান সংঘাতকে ‘প্রচলিত কোনো যুদ্ধ নয়’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে খুব কম অর্থ ব্যয় করছে।

এই অভিযানের ব্যয় নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এ অর্থ ব্যয় করা হচ্ছে। এ ছাড়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপ থেকে পাওয়া সুবিধা ইরানবিরোধী অভিযানের ব্যয়কে ছাড়িয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে কাতার। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোই তাদের লক্ষ্য।

আজ শনিবার (৩১ অক্টোবর) দোহায় এ আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে।

এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনার পুরো সময় হোয়াইট হাউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে কাতার। সমঝোতার অগ্রগতিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে সূত্রটি।

মধ্যস্থতাকারীরা এমন কিছু পারস্পরিক পদক্ষেপে দুই পক্ষকে রাজি করানোর চেষ্টা করছেন, যার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে সরাসরি আলোচনার পথ খুলতে পারে।

তবে আলোচনা শুরুর শর্ত নিয়ে দুই দেশের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় ফেরার আগে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় দিতে হবে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে, তেহরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং তেল বিক্রির সুযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছে।

এ ছাড়া আগের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনে জাতিসংঘের পরিদর্শকদের অনুমতি দিতেও তেহরানকে রাজি করানোর চেষ্টা করছে কাতার। এর বিনিময়ে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

রেকর্ড ৬৩০ কোটি ডলার খোয়ানোর পর আস্থা পুনরুদ্ধারের চেষ্টায় বাইন্যান্স আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
বিদেশ লিড নিউজ
সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ
দেশ লিড নিউজ
নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ফোকাস স্পোর্টস
সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ
পলিটিক্স ফোকাস
ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় জলবায়ু সংকটের শঙ্কা
নির্বাচিত পোস্ট প্রযুক্তি
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে লাহোর
Uncategorized
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত
ইকোনোমি ফোকাস
ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন
নির্বাচিত পোস্ট স্পোর্টস
বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন— ‘বের করে দাও’
বিদেশ লিড নিউজ

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

হঠাৎ করে খোলা বাজারে ডলারের চাহিদা বেড়েছে, এখন কত?

অক্টোবর ৩০, ২০২৬

নিষিদ্ধ হলেন নেইমার

অক্টোবর ২৯, ২০২৬

তেলের দামে আসছে নতুন মোড়, বাড়বে নাকি কমবে?

অক্টোবর ২৯, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

অক্টোবর ২৯, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?