Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
বিদেশলিড নিউজ

বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন— ‘বের করে দাও’

MD YEASIN ARAFAT
অক্টোবর ৩১, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
MD YEASIN ARAFAT
শেয়ার
2 Min Read
শেয়ার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনি প্রচারণার সমাবেশে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) ডেটোনা বিচে আয়োজিত ওই সমাবেশে অন্তত চারবার বিক্ষোভকারীদের চিৎকার ও স্লোগানে তার বক্তব্য বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে এক বিক্ষোভকারীকে ধমক দেন তিনি।

বিক্ষোভকারীর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘চুপ করো, চুপ করো। বোকা কোথাকার! চুপ করো। পরাজিত! কী পরাজিত লোক! একে এখান থেকে বের করে দাও।’

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়ার সময় প্রথম বাধার মুখে পড়েন ট্রাম্প। এক বিক্ষোভকারী চিৎকার শুরু করলে বক্তব্য থামিয়ে তার দিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। তাকে ‘বোকা’ ও ‘পরাজিত’ বলার পাশাপাশি সমাবেশস্থল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

বারবার এমন বাধায় বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। পরে তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ ও রসিকতার মাঝখানে চিৎকার করে বাধা দিচ্ছেন।

একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘আমি অপেক্ষা করছি, কোনো বিক্ষোভকারী এসে বলবে, আমরা তোমাকে ঘৃণা করি!’

এরপরই এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, ‘আমরা তোমাকে ঘৃণা করি।’ এতে আবারও থেমে যায় তার বক্তব্য।

বিক্ষোভকারীদের বাধা নিয়ে ট্রাম্প বলেন, এভাবে বারবার বক্তব্যে বিঘ্ন ঘটানো হলে মানুষ বাড়ি ফিরে বলবে, ‘ট্রাম্প খুবই বাজে বক্তা।’

আগামী মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে শুক্রবার রাতে ফ্লোরিডার ডেটোনা বিচের ওশান সেন্টার অ্যারেনায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ট্রাম্পকে সমর্থন জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হন।

সমাবেশে ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তাদের মধ্যে ছিলেন গভর্নর পদে দলটির প্রার্থী বায়রন ডোনাল্ডস এবং সিনেটর অ্যাশলি মুডি।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এগুলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন।’

এ সময় সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

রেকর্ড ৬৩০ কোটি ডলার খোয়ানোর পর আস্থা পুনরুদ্ধারের চেষ্টায় বাইন্যান্স আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
বিদেশ লিড নিউজ
সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ
দেশ লিড নিউজ
নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ফোকাস স্পোর্টস
সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ
পলিটিক্স ফোকাস
ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় জলবায়ু সংকটের শঙ্কা
নির্বাচিত পোস্ট প্রযুক্তি
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে লাহোর
Uncategorized
নিরাপত্তাবাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না ইরান, দাবি ট্রাম্পের
ফোকাস
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত
ইকোনোমি ফোকাস
ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন
নির্বাচিত পোস্ট স্পোর্টস

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

পে স্কেল: যে কারণে অনেকে পাচ্ছেন না ৩ মাসের বকেয়া

অক্টোবর ৩১, ২০২৬

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

অক্টোবর ৩০, ২০২৬

নির্বাচনে জিতেও কেন বিজয়ীর মতো আচরণ করছেন না নেতানিয়াহু?

অক্টোবর ৩০, ২০২৬

ইসরায়েলের পরবর্তী সরকারে বেন গিভর-স্মোৎরিচকে দেখতে চান না ট্রাম্প

অক্টোবর ২৯, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?