
ন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার ভোর ৬টার দিকে ধানমন্ডিতে নিজের বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে, তার আইনজীবী আল ইমরান মুকুল জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় আব্দুল মান্নানকে আদালতের এজলাসে হাজির করা হয়নি।
