
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হাউস ‘কুল এক্সপোজার’-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে কুল এক্সপোজারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টিংকু এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিন স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় কুল এক্সপোজার থ্যালাসেমিয়া সমিতির সমন্বিত জনসংযোগ, ব্র্যান্ডিং ও রিব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করবে। এর মূল লক্ষ্য হলো সংগঠনটির ব্র্যান্ড রূপান্তর এবং গণমাধ্যমে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে সমিতির কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রহিম এবং কুল এক্সপোজারের কমিউনিকেশন হেড অর্ণব চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে স্বাস্থ্যখাতে কার্যকর যোগাযোগ ও সচেতনতামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
