Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
পলিটিক্সলিড নিউজ

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

Md Sharif Hossain Rony
ডিসেম্বর ৩০, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Md Sharif Hossain Rony
শেয়ার
4 Min Read
শেয়ার
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে এখন পর্যন্ত দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামের প্রতিবেদনে বিবিসি বলছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

১৯৯১ সালে নিজের দলকে নেতৃত্ব দিয়ে টানা ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হন।

সোমবার চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার অবস্থা ছিল ‘চরম সংকটাপন্ন’। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে বয়স ও সার্বিক শারীরিক অবস্থার অবনতির কারণে একই সময়ে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না বলে তারা জানান। অসুস্থতা সত্ত্বেও এর আগে তার দল বলেছিল, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ক্ষমতার পালাবদলের দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে তার তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল।

খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে, দীর্ঘদিনের অসুস্থতায় ভুগে খালেদা জিয়া মারা গেছেন। চিকিৎসকরা বলেছেন, তিনি লিভারের সিরোসিসে ভুগছিলেন। এ ছাড়া তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং হৃদ্‌যন্ত্রের সমস্যাও ছিল।

‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একটি কালের অবসান’’ শিরোনামে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া; যিনি আগামী বছরের নির্বাচনের পর আরেকবার দেশকে নেতৃত্ব দেওয়ার আশা করেছিলেন, তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা গেছেন।

দক্ষিণ এশিয়ার এই দেশটির অস্থিতিশীল ক্ষমতার লড়াইয়ে কয়েক দশক ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন খালেদা জিয়া। আগামী বছরের নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচন। ওই অভ্যুত্থানে খালেদা জিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।

দীর্ঘদিনের অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও গত মাসে খালেদা জিয়া আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারণায় নামার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আগামী বছরের নির্বাচনে তিনি বড় ধরনের জয় পেয়ে আবারও দেশকে নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছিল।

গত ২৩ নভেম্বর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে টানা ৩৬ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

খালেদা জিয়ার মৃতু নিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখন পর্যন্ত তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী  খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। দেশটির রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা রেখে আসছিলেন তিনি। এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, পাকিস্তানি সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, আমিরাতি দৈনিক গালফ নিউজসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

বাগেরহাটের মাটি ও মানুষের নেতা এম এ সালামের সংগ্রামের গল্প
বাগেরহাটের মাটি ও মানুষের নেতা এম এ সালামের সংগ্রামের গল্প
পলিটিক্স লিড নিউজ
বাংলাদেশ-মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সহযোগিতা বৃদ্ধিতে এমএইচটিসি-র উদ্যোগ
বাংলাদেশি রোগীদের বিশেষ সুবিধা দেবে মালয়েশিয়ার শীর্ষ হাসপাতালগুলো
ফোকাস স্বাস্থ্য
ঢাকায় বিনোদ চৌধুরীর বই ‘মেড ইন নেপাল’-এর মোড়ক উন্মোচন
ঢাকায় বিনোদ চৌধুরীর বই ‘মেড ইন নেপাল’-এর মোড়ক উন্মোচন
ফোকাস সাহিত্য
গফরগাঁওয়ে চাচার দা’র কোপে ভাতিজা খুন; ঘাতক চাচা পলাতক
মাদকাসক্ত চাচার নিষ্ঠুরতা: গফরগাঁওয়ে ভাতিজাকে কুপিয়ে হত্যা
মফস্বল
উপজেলা পর্যায়েও হবে তথ্য কমপ্লেক্স; তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের ঘোষণা প্রতিমন্ত্রীর
‘অপপ্রচারে লিপ্ত গোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকতে হবে’: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
পলিটিক্স মফস্বল
প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মুরাদের শ্রদ্ধা নিবেদন
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের শ্রদ্ধা নিবেদন
পলিটিক্স ফোকাস
শ্রমবাজারের উন্নয়ন ও সংকট নিরসনে প্রতিমন্ত্রীর সাথে এম এ সালামের ফলপ্রসূ আলোচনা
শ্রম প্রতিমন্ত্রীর সাথে বায়রা নেতৃবৃন্দের সাক্ষাৎ; নেতৃত্বে এম এ সালাম
দেশ নির্বাচিত পোস্ট
সাইফুল আলম নীরব
তারেক রহমানের আগমনে মুখরিত নয়াপল্টন; শুভেচ্ছা জানালেন ঢাকা-১২ আসনের নেতা নীরব
পলিটিক্স ফোকাস
সাইফুল আলম নীরব
মাঠের রাজনীতি থেকে কি নির্বাসনে সাইফুল আলম নীরব?
পলিটিক্স লিড নিউজ

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

এম এ সালাম

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ: বাগেরহাটে মাঠের নেতৃত্বে বিএনপি নেতা এম এ সালাম

মার্চ ২৬, ২০২৬
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালামের

সাক্ষাৎকার: দক্ষিণ ঢাকার রূপান্তরের রোডম্যাপ দিলেন মো. আব্দুস সালাম

মার্চ ১, ২০২৬
নাগরিক সেবায় গতি ফেরানোর প্রত্যয়: দায়িত্ব নিলেন প্রশাসক শফিকুল ইসলাম

ডিএনসিসি’র নতুন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের প্রথম কর্মদিবস শুরু

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

২০ বছর পর ফিরলেন দুলু: নাটোরের জন্য কী চমক থাকছে?

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01753812000
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?