Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
বিদেশ

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

এস এম জহির মাহমুদ
নভেম্বর ১, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
এস এম জহির মাহমুদ
শেয়ার
3 Min Read
শেয়ার

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো, শিক্ষায় বরাদ্দ বাড়ানো, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জলবায়ু সুরক্ষার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জার্মানি। এসব দাবির পাশাপাশি দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের পদত্যাগও চেয়েছেন জেন-জি প্রজন্মের তরুণেরা।

শনিবার (৩১ অক্টোবর) জার্মানির ৩৪টি শহরে আয়োজিত বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নেন। তরুণদের সংগঠন ‘জেন-জি রেগেল্ট’ এই কর্মসূচির ডাক দেয়। তবে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ শহরেই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা আয়োজকদের প্রত্যাশার তুলনায় কম ছিল।

সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডব্লিউ) প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা উন্নত করা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা। পাশাপাশি সামরিক খাতে ব্যয় বাড়ানো ও নতুন করে সেনা নিয়োগের সরকারি উদ্যোগের বিরুদ্ধেও ক্ষোভ জানান তারা।

বিক্ষোভকারীদের আশঙ্কা, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে জার্মানিতে বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালুর ক্ষেত্র তৈরি করা হচ্ছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের পদত্যাগের দাবিসংবলিত ব্যানার বহন করতেও দেখা যায়।

দিনের বেলায় অধিকাংশ স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর কয়েকটি শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বার্লিনে পুলিশের হিসাবে, ব্রান্ডেনবুর্গ গেটে প্রায় পাঁচ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। যদিও আয়োজকদের দাবি, সেখানে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১০ হাজার। অন্যদিকে হামবুর্গে অংশ নেন প্রায় ৬ হাজার ৭০০ জন।

 

সবচেয়ে সহিংস পরিস্থিতি তৈরি হয় ফ্রাঙ্কফুর্টে। সেখানে বিক্ষোভকারীদের একটি অংশ বিভিন্ন দোকানের কাঁচ ভাঙচুর করেন। পাশাপাশি বিপণিবিতান ও কেনাকাটার এলাকায় লুটপাট চালানোর অভিযোগ ওঠে। এ সময় পুলিশের দিকে মলোটভ ককটেলও ছোড়া হয়। এসব ঘটনায় প্রায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এসব হামলার জন্য প্রায় ১০০ জন বামপন্থি উগ্রবাদীকে দায়ী করেছেন।

এদিকে কোলন ক্যাথেড্রালের কাছে প্রায় ২০০ জন বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। তারা পুলিশকে লক্ষ্য করে বোতল ও সাইকেল ছুড়ে মারেন। বার্লিনেও সন্ধ্যায় পৃথক একটি সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পাথর নিক্ষেপের ঘটনায় ২৭ জন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। পাশাপাশি ৫৬ জন পর্যন্ত বিক্ষোভকারীকে সাময়িক আটক করা হয়। হামবুর্গ, ব্রেমেন ও বন শহরেও অস্থিরতার খবর পাওয়া গেছে।

তবে পুলিশ ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পুরো জেন-জি বিক্ষোভকে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, মুখোশধারী কিছু ব্যক্তি মূল বিক্ষোভকারীদের থেকে বিচ্ছিন্ন হয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছিলেন।

জার্মানির এই আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে চলা বৃহত্তর প্রতিবাদ কর্মসূচির অংশ। ফ্রান্সের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে এ আন্দোলনের সূচনা হয়। শিক্ষা গবেষক নিনা কোলেক সতর্ক করে বলেছেন, নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা না হলে তাদের মধ্যে পপুলিস্ট রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

বিমান মন্ত্রী বিমান নিজেই প্লেন কেনার টাকা পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর
এভিয়েশন
‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং বাস্তবায়ন করে’
দেশ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
পলিটিক্স
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশ পলিটিক্স
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল
নির্বাচিত পোস্ট স্পোর্টস
নভেম্বর ২, ২০২৬
স্পোর্টস
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা
বিদেশ লিড নিউজ
নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা
বিদেশ লিড নিউজ
অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর
ইকোনোমি ফোকাস

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

নভেম্বর ২, ২০২৬

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

নভেম্বর ২, ২০২৬

ফিলিস্তিনিদের সাড়ে ৯ হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ইসরাইলের

নভেম্বর ১, ২০২৬

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

নভেম্বর ১, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?