Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
দেশ

‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং বাস্তবায়ন করে’

Sajib Paul
নভেম্বর ২, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Sajib Paul
শেয়ার
3 Min Read
শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং বাস্তবায়ন করে— এটাই আমাদের রাজনৈতিক ইতিহাস।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘২১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো জাতিকে উন্নত ও সমৃদ্ধ হতে হলে তার শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হবে। আবার কোনো জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করতে হয়।

তিনি বলেন, বিগত সময়ে আমাদের জাতির মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুপ্রবেশ ঘটেছে। শিক্ষাব্যবস্থার মধ্যে অপসংস্কৃতির চর্চা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানসিকভাবে একটি জাতিকে ধীরে ধীরে ধ্বংস করার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক দূষণ ঢোকানো হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এসব হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের আবাসন ও ক্যান্টিন সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের মেস জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেন। দ্বিতীয় ক্যাম্পাসের জন্য আসন্ন একনেক সভায় বাজেট অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুটি হলের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ সাজিদ এবং গুমের শিকার তিন ছাত্রনেতাকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর নাতবৌ এবং জুলাই গণ-অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ সাজিদের মা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনরা, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ‘তারুণ্যে দীপ্তপ্রাণ, ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সকাল ৯টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি বের হয়। র‍্যালিটি রায়সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর শিল্পকর্ম ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিবসের দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও রঙ্গভূমির পরিবেশনার পাশাপাশি সংগীতানুষ্ঠান ও পুতুলনাট্য মঞ্চায়ন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

বিমান মন্ত্রী বিমান নিজেই প্লেন কেনার টাকা পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর
এভিয়েশন
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
পলিটিক্স
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশ পলিটিক্স
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল
নির্বাচিত পোস্ট স্পোর্টস
নভেম্বর ২, ২০২৬
স্পোর্টস
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা
বিদেশ লিড নিউজ
নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা
বিদেশ লিড নিউজ
অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর
ইকোনোমি ফোকাস
সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চাইল ভারত
দেশ ফোকাস

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ১, ২০২৬

শ্রমিক অসন্তোষ মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

নভেম্বর ১, ২০২৬

নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, জামিন পেলেন মেজর আখতার

নভেম্বর ১, ২০২৬

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

নভেম্বর ১, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?