Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
বিদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

এস এম জহির মাহমুদ
অক্টোবর ৩১, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
এস এম জহির মাহমুদ
শেয়ার
3 Min Read
শেয়ার

সূর্যোদয়ের দেশ জাপানের হাত ধরে নতুন এক ভোরের প্রত্যাশায় দিন গুনছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর কেবল কিছু চুক্তি সই কিংবা আর্থিক সহায়তার প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নয়; এটি মূলত স্বৈরাচারী শাসনের শিকল ভেঙে উঠে দাঁড়ানো একটি দেশের নতুন রাজনৈতিক কণ্ঠস্বর ও অর্থনৈতিক স্বাধীনতা প্রকাশের স্পষ্ট বার্তা। জনগণের রায়ে নির্বাচিত একটি সরকারের জন্য পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। কর্মসংস্থান সৃষ্টি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, শক্তিশালী শিল্প খাত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বড় শক্তিগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়িয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এ ক্ষেত্রে মুখ্য।

এ যাত্রায় জাপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন থেকে শুরু করে মেট্রোরেল, ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্প বাস্তবায়নে জাপানের অবদান অনস্বীকার্য। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে স্বাক্ষরিত ‘বিগ-বি’ প্রকল্প বাংলাদেশকে বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে। আগামী পাঁচ বছরে জাপানি বেসরকারি খাতের সম্ভাব্য এক ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬.৩ বিলিয়ন ডলার) বিনিয়োগের আশা প্রকাশ করা হয়েছে, যা প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দেশের শুল্ক ব্যবস্থা, লাইসেন্সিং ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন ঘটানো জরুরি।

টোকিওর সাথে সম্পর্কের এই নতুন উচ্চতা কিন্তু বেইজিংয়ের সাথে ঢাকার দীর্ঘদিনের বন্ধুত্বে কোনো টানাপোড়েন তৈরি করবে না। চলতি বছরের জুনে চীনের সাথে স্বাক্ষরিত যৌথ বিবৃতি অনুযায়ী মোংলা বন্দরের আধুনিকায়ন ও চট্টগ্রামে শিল্প অঞ্চল গড়ে তোলার চুক্তিগুলো দেশের অর্থনীতির জন্য সমান গুরুত্বপূর্ণ। বাস্তবতা হলো, অবকাঠামো ও বিদ্যুৎ খাতের মান বাড়লে তার সুফল সব ধরনের বিনিয়োগকারীই পাবেন—টাকা যে দেশ থেকেই আসুক না কেন। চাইনিজ সরঞ্জাম, জাপানি শিল্পপ্রযুক্তি এবং উদীয়মান বাংলাদেশী উদ্যোক্তাদের মেলবন্ধন দেশের বিকাশমান অর্থনীতিকে কেবল সমৃদ্ধই করবে।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দান এবং নিজ ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়াকে কেন্দ্র করে ঢাকার সাথে নয়া দিল্লির সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট। একটি স্থায়ী বন্ধুত্ব কোনো বিশেষ ব্যক্তি বা দলের সাথে নয়, বরং সে দেশের জনগণের সাথে গড়ে ওঠে। সমান অধিকার, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক পুনরুদ্ধার এখন সময়ের দাবি।

বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেভাবে ভারতের প্রতি অতিরিক্ত ঝুঁকে ছিল, স্বৈরাচার-পরবর্তী এই নতুন রাজনৈতিক পটপরিবর্তন সেটিকে পুনঃমূল্যায়ন করার দারুণ সুযোগ তৈরি করেছে। জনগণের ম্যান্ডেট পাওয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো চুক্তির স্বচ্ছতা বজায় রাখা এবং নতুন নতুন প্রকল্পের ফাঁদে না পড়ে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। জাপানের সাথে কৌশলী অংশীদারিত্ব এবং চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ যদি নিজের স্বার্থরক্ষা করতে পারে, তবেই এই নতুন ভোরের আলো দেশের সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে।

মতামত: সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে অনূদিত।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

বিমান মন্ত্রী বিমান নিজেই প্লেন কেনার টাকা পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর
এভিয়েশন
‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং বাস্তবায়ন করে’
দেশ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
পলিটিক্স
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশ পলিটিক্স
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল
নির্বাচিত পোস্ট স্পোর্টস
নভেম্বর ২, ২০২৬
স্পোর্টস
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা
বিদেশ লিড নিউজ
নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা
বিদেশ লিড নিউজ
অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর
ইকোনোমি ফোকাস

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

নভেম্বর ২, ২০২৬

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

নভেম্বর ২, ২০২৬

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

নভেম্বর ১, ২০২৬

ফিলিস্তিনিদের সাড়ে ৯ হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ইসরাইলের

নভেম্বর ১, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?