Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
বিদেশলিড নিউজ

ইসরায়েলের পরবর্তী সরকারে বেন গিভর-স্মোৎরিচকে দেখতে চান না ট্রাম্প

এস এম জহির মাহমুদ
অক্টোবর ২৯, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
এস এম জহির মাহমুদ
শেয়ার
3 Min Read
শেয়ার

আরব দলগুলোর সঙ্গে যদি সমঝোতা শেষ পর্যন্ত না হয়, তাহলে ইসরায়েলের সাংবিধানিক বিধি মেনে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেই ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ পরিচয়ে নতুন সরকার গঠন করতে হবে— যে সরকারের প্রধান দায়িত্ব হবে শিগগিরই আর একটি নির্বাচনের আয়োজন করা।

যদি সত্যিই তা ঘটে, তাহলে সেই নতুন সরকারে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সাবেক মন্ত্রিসভার দুই কট্টর ডানপন্থি সদস্য ইতামার বেন-গিভর এবং বেজালেল স্মোৎরিচকে দেখতে চাইবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন সর্বশেষ মন্ত্রিসভায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ছিলেন বেন গিভর এবং অর্থমন্ত্রী ছিলেন স্মোৎরিচ। দু’জনই কট্টর ডানপন্থি নেতা এবং গত কয়েক বছরে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েক বার উসকানি দিয়েছেন তারা।

২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের জঙ্গি হামলার পর যে ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)— তা থামানোর পথেও বড় বাধা ছিলেন এই দু’জন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা। এই সংবাদমাধ্যমটি জাতীয় ইসরায়েলি দৈনিক দ্য জেরুজালেম পোস্টের অধীন একটি সংবাদমাধ্যম।

মার্কিন সূত্রগুলো হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়াল্লাকে জানিয়েছে যে ট্রাম্প মনে করেন—অধিকৃত পশ্চিম তীরে বেন-গিভর ও স্মোতরিচের ইন্ধনে বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে যে সহিংসতা চলছে, তা পশ্চিম এশিয়া নিয়ে তার পরিকল্পনাকে ব্যাহত করছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, ট্রাম্পের মতে—গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনা, ইসরায়েলের সঙ্গে আরবের মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত কূটনৈতিক চুক্তি ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর সম্প্রসারণ এবং ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া— এই সবকিছু পশ্চিম তীরের সহিংসতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এই সহিংসতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট কিংবা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন পর্যন্ত গণনা করা ভোট অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টির জোট ৫৩টি আসনে, আইজেনকোটের বিরোধী জোট ৪৮টি আসনে এবং আরব দলগুলো ১৯টি আসনে জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরব দলগুলো এখন ‘কিংমেকার’ বা নির্ণায়ক শক্তিতে পরিণত হওয়ায়, দেশটির প্রধান বামপন্থী দলের নেতা ইয়ার গোলান বিরোধী নেতা আইজেনকোটকে আরব দলগুলোর সঙ্গে জোট বেঁধে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ভেঙে যাওয়ার সম্ভাব্যতাও দেখা দিয়েছে। বিরোধী জোটের অন্যতম ডানপন্থি নেতা আভিগদোর লিবারম্যান এবং তার দল ‘ইসরায়েল বেইতেনু’ নেতানিয়াহুর জোটে যোগ দিতে পারেন— এমন গুঞ্জনও শুরু হয়েছে ইতোমধ্যে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি
দেশ
লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে আঘাত করায় ৬ মাস নিষিদ্ধ
স্পোর্টস
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি: অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা
দেশ
তাহসিফ সৌরির নাক দিয়ে বের হয়েছিল রক্ত, পেট ছিল ফোলা
দেশ
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জরুরি : সচিব নূরুন্নাহার চৌধুরী
ভ্রমণ লিড নিউজ
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক
ইকোনোমি লিড নিউজ
২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু
বিদেশ
প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!
বিদেশ
হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!
প্রযুক্তি

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

অক্টোবর ২৯, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

অক্টোবর ২৯, ২০২৬

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ২৯, ২০২৬

স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অক্টোবর ২৭, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?