Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
এভিয়েশন

বাংলাদেশে তার্কিশ এয়ারলাইন্সের ১৫ বছর পূর্তি উদযাপন

এস এম জহির মাহমুদ
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
এস এম জহির মাহমুদ
শেয়ার
2 Min Read
শেয়ার

বিশ্বের অন্য যেকোনো উড়োজাহাজ সংস্থার তুলনায় সর্বাধিক দেশে যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনাকারী উড়োজাহাজ সংস্থা তার্কিশ এয়ারলাইন্সের সহযোগিতায় ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে তার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস আন্তর্জাতিক হাফ ম্যারাথন ২০২৬।

বাংলাদেশে তার্কিশ এয়ারলাইন্সের কার্যক্রমের ১৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করছে। গত ১৫ বছর ধরে তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশকে তুরস্ক এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যের সঙ্গে সংযুক্ত করে আসছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হাতিরঝিলে আয়োজিত এই ম্যারাথনে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার দৌড়বিদ ও অংশগ্রহণকারী অংশ নেন।

আয়োজকরা জানান, ঢাকার অন্যতম নান্দনিক স্থান হাতিরঝিলে আয়োজিত এ আন্তর্জাতিক হাফ ম্যারাথনে বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে দৌড়, শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি উঠে আসে।

বাংলাদেশে তার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে বলেন, গত ১৫ বছর ধরে আমরা বাংলাদেশকে তুরস্ক এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সংযুক্ত করে আসছি। তবে আমাদের কাছে এটি কখনোই শুধু একটি গন্তব্য থেকে অন্য গন্তব্যে উড়ে যাওয়ার বিষয় ছিল না। এটি মানুষের মধ্যে সংযোগ তৈরি, সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা, বন্ধুত্ব সৃষ্টি এবং নতুন সুযোগ তৈরির বিষয়।

এছাড়া বাংলাদেশে কার্যক্রমের ১৫ বছর পূর্তি উপলক্ষে তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশে তাদের দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে। বাংলাদেশ, তুরস্ক এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, ব্যবসা, সংস্কৃতি ও যোগাযোগের সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে বিমান সংস্থাটি ভবিষ্যতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আয়োজকরা বলেন, তার্কিশ এয়ারলাইন্স বর্তমানে ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে যাত্রীদের তুরস্ক এবং তাদের বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্কের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা
পলিটিক্স ফোকাস
স্পেনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
দেশ লিড নিউজ
বিমানবাহিনী প্রধান এভিয়েশন খাতে প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে
এভিয়েশন দেশ নির্বাচিত পোস্ট
‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’
ফোকাস বিদেশ
জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী
কূটনীতি নির্বাচিত পোস্ট
তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী
নির্বাচিত পোস্ট পলিটিক্স
ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিদেশ লিড নিউজ
বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই ঋণ পাওয়া গেছে ৬৬ কোটি ডলার, পরিশোধে গেছে ১৩৫ কোটি ডলার
ইকোনোমি লিড নিউজ
তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট
এন্টারটেইনমেন্ট

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

রিয়াদ-দাম্মামের ১৪৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার যাত্রী

অক্টোবর ২৫, ২০২৬

টার্কিশ এয়ারলাইন্স ও গলফহাউসের মধ্যে সমঝোতা স্মারক সই

অক্টোবর ১৩, ২০২৬

ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

অক্টোবর ১৩, ২০২৬

সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

অক্টোবর ১৩, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?