Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
ইকোনোমিফোকাস

মোদির নৈশভোজে কেন অংশ নিলেন না শি জিনপিং?

akhondesh
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
akhondesh
শেয়ার
3 Min Read
শেয়ার

মোদির নৈশভোজে কেন অংশ নিলেন না শি জিনপিং?

ব্রিকসের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশগ্রহণ না করা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী চিরবৈরী দেশের প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজ কেন এড়ালেন শি জিনপিং, সেই প্রশ্ন তুলছেন অনেকে। তবে নৈশভোজে অংশ না নেওয়ার এই তালিকায় চীনের প্রেসিডেন্ট ছাড়াও আরও আছেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজে যে কয়েকজন ব্রিকস নেতা অংশ নেননি, তাদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ।

চীনের প্রেসিডেন্ট শনিবার বিকেলে দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনেও অংশ নেন। নেতাদের জন্য দিনটি ছিল বেশ দীর্ঘ ও টানা কর্মসূচিতে ভরা। এ ছাড়া দিনভর গুরুত্বপূর্ণ সব কূটনৈতিক কর্মকাণ্ডও ছিল।

এই বিষয়ে অবগত একাধিক সূত্র বলেছেন, সময়ের ব্যবধানের কারণে অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়ায় নরেন্দ্র মোদির নৈশভোজে যোগ দিতে পারেননি শি জিনপিং। তারা বলেছেন, আকাশপথে দীর্ঘ ভ্রমণের পর দিল্লিতে পৌঁছে টানা কর্মসূচিতে অংশ নেওয়ায় ক্লান্ত ছিলেন চীনের প্রেসিডেন্ট।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকস জোটের অন্য নেতারা মোদির ওই নৈশভোজে উপস্থিত ছিলেন। এতে ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী ও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দেন।

নৈশভোজে অংশ নেওয়া ভারতীয় নেতাদের মধ্যে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান। এ ছাড়া এতে অংশ নেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ও আসামের হিমন্ত বিশ্ব শর্মা।

দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে চড়ে নৈশভোজের ভেন্যু মধ্য দিল্লির ভারত মণ্ডপমে যান।

দুই দিনব্যাপী ব্রিকস শীর্ষ সম্মেলন আজ শেষ হচ্ছে। ১১টি সদস্য দেশ ও ১০টি অংশীদার দেশের নেতাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও এতে অংশ নিচ্ছে।

রোববার ভারতের প্রধানমন্ত্রী মোদির সাতটি দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এর আগে, শনিবার মোদি ও শি জিনপিং ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেন এবং নিজেদের মতামত বিনিময় করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতাই জোর দিয়ে বলেছেন, মতপার্থক্য যেন কোনো বিরোধে পরিণত না হয়। একই সঙ্গে তারা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষেরই একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ
এন্টারটেইনমেন্ট
শুক্র-শনিবার ছুটিসহ চাকরি দেবে ব্র্যাক এনজিও, পাবেন বিমা সুবিধা
Uncategorized
নাসীরুদ্দীন দক্ষিণে, আসিফ মাহমুদ উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী
দেশ
মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
সোশ্যাল মিডিয়া
শিশুর উচ্চতা কত বয়স পর্যন্ত বাড়ে, বৃদ্ধি ঠিকমতো না হলে কী করবেন?
লাইফস্টাইল
ঘুমের উন্নতির জন্য কী করবেন?
লাইফস্টাইল লিড নিউজ
আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন
লাইফস্টাইল
হোয়াইটওয়াশের লজ্জার পর সেরা ১১ ক্রিকেটারের খোঁজে পাকিস্তান
ফোকাস
সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না
ইকোনোমি

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

এলএনজি বাণিজ্যে ৫ কোম্পানির সিন্ডিকেট, প্রতি কার্গোতে গচ্চা ৪০ লাখ ডলার

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান

সেপ্টেম্বর ১৩, ২০২৬

ট্রাইব্যুনালের উদ্দেশে পলকের দুই আর্জি

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01753812000
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?