Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
এন্টারটেইনমেন্টফোকাস

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

Fahria Jessy Parisha
নভেম্বর ৪, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Fahria Jessy Parisha
শেয়ার
2 Min Read
শেয়ার

‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় ‘শরারত’ গানে কণ্ঠ দিয়ে খ্যাতির আলোয় আসেন সংগীতশিল্পী জৈসমীন সৈন্ডলাস। একের পর এক অনুষ্ঠানে মোহিত করেছেন ভক্ত-অনুরাগীদের। প্রথমবার কলকাতায় আসতে চলেছেন এ গায়িকা। আয়োজন হচ্ছে এক বড় কনসার্টের। ইতোমধ্যে শুরু হয়েছে সেই প্রস্তুতি। শুরু হয়ে গেছে টিকিট বিক্রিও। তার গানের তালে মেতে ওঠার অপেক্ষায় কলকাতা শহরের সংগীতপ্রেমীরা।

আগামী ১২ ডিসেম্বর কলকাতা শহরে বসতে চলেছে ‘ইউনিটি কনসার্ট সিজন ২’-এর আসর। অ্যাকোয়াটিকায় বিকাল ৫টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সাড়ে ৯টা পর্যন্ত। সেখানেই গান শোনাবেন জৈসমীন সৈন্ডলাস।

আয়োজক সংস্থার কর্ণধার সম্বুদ্ধ ঘোষের বলেছেন, জৈসমীন সৈন্ডলাস প্রথমবার কলকাতায় আসছেন। এ সংগীতশিল্পীর অনুষ্ঠান ঘিরে সাড়াও মিলছে অনেক। সে কারণেই দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। তা ছাড়া ওর একাধিক গান সুপারহিট। এখন পাঞ্জাবি গানের জনপ্রিয়তাও তুঙ্গে। ফলে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি।

তবে এত বড়মাপের অনুষ্ঠানে নিরাপত্তার বন্দোবস্ত কী রকম থাকছে? এমন প্রশ্নের উত্তরে  সম্বুদ্ধ ঘোষ বলেন, পুলিশ ও দমকলের প্রয়োজনীয় অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি অনুষ্ঠানের বীমার ব্যবস্থাও রয়েছে। মোতায়েন করা হবে বেসরকারি নিরাপত্তারক্ষী।

তিনি বলেন,  পুলিশের অনুমতি ছাড়া এত বড় কনসার্ট আয়োজন করা সম্ভব নয়। প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রয়োজনীয় অনুমতি পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুধু কনসার্ট নয়, শিল্পীর কলকাতা সফরের সূচিও ইতোমধ্যে অনেকটা চূড়ান্ত বলে জানিয়েছেন সম্বুদ্ধ ঘোষ।

আগামী ১১ ডিসেম্বর আসামের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন জৈসমীন। পর দিন ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় পৌঁছানোর কথা তার। শহরে থাকাকালে তার থাকার ব্যবস্থা করা হয়েছে একটি বিলাসবহুল হোটেলে। ১৩ ডিসেম্বর কলকাতা ছাড়ার কথা শিল্পীর।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, বাংলা বিনোদন জগতের একাধিক শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হতে পারে সংসদ ও বিধায়কদেরও। যদিও কারা শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে কনসার্টের টিকিটের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫ হাজার টাকা। দর্শকদের সুবিধার্থে থাকছে একাধিক বিভাগ। সিলভার, গোল্ড, প্লাটিনাম, ফ্য়ানপিট, ভিআইপি, লাউঞ্জ এবং গুলাবি লাউঞ্জের মতো বিভিন্ন বিভাগে টিকিট কাটার সুযোগ রয়েছে। আয়োজকদের আশা— সেদিন প্রায় ১০ হাজার দর্শকের সমাগম হতে পারে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
দেশ
স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
প্রযুক্তি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
লিড নিউজ স্পোর্টস
বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার
ইকোনোমি
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
পলিটিক্স লিড নিউজ
বোর্ডিং পাস দেখালে ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা
এভিয়েশন
সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৫৪৮২ টাকা
ইকোনোমি লিড নিউজ
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা সফরে রবিন-রুবেল-রিজওয়ানদের ওপর নজর বিসিবির!
স্পোর্টস

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

নভেম্বর ৫, ২০২৬

‘১১.১১’ : বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল নিয়ে এলো ফার্স্টট্রিপ

নভেম্বর ৫, ২০২৬

বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!

নভেম্বর ৫, ২০২৬

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

নভেম্বর ৫, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?