Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
ইকোনোমি

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

Sajib Paul
নভেম্বর ৫, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Sajib Paul
শেয়ার
4 Min Read
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ার আলোচনার মধ্যে গত ২০২৫-২৬ অর্থবছরে দেশটির সঙ্গে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানির তথ্য দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ।

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য ও গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক অংশীদার হিসেবে তুলে ধরে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত ত্রিংশ ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ২০২৫ সালের ২ এপ্রিল শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আওতায় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ বাড়তি শুল্ক আরোপের কথা জানানো হয়। পরে দরকষাকষির মাধ্যমে তা ২০ শতাংশে নামিয়ে আনা হয়, যা ১ অগাস্ট কার্যকর হয়।

অন্তর্বর্তী সরকার দীর্ঘ নয় মাস আলোচনা চালিয়ে যাওয়ার পর অবশেষে জাতীয় নির্বাচনের ঠিক তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে (এআরটি) সই করে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত পাল্টা শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল (তুলা ও কৃত্রিম তন্তু) আমদানি করে তৈরি করা পোশাক দেশটিতে রপ্তানির ক্ষেত্রে কোনো পাল্টা শুল্ক দিতে হবে না বলে শর্ত যুক্ত করা হয়।

বিনিময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ৩৭০ কোটি ডলারের কৃষিপণ্য, ১৫ বছরে ১ হাজার ৫০০ কোটি ডলারের জ্বালানি পণ্য এবং ১৪টি বোয়িং উড়োজাহাজ ও সামরিক সরঞ্জাম কেনার অঙ্গীকার করে।

চুক্তির ১১ দিন পর ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করে। আদালতের রায়ে শুল্ক আরোপের আইনি ভিত্তি বাতিল হলেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিলের কোনো উদ্যোগ এখনও নেওয়া হয়নি।

এআরটি চুক্তির আগে ২০২৪ সালে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১০.৬ বিলিয়ন ডলার। আর ২০২৫ সালে দুই দেশের মধ্যে মোট প্রায় ১১.৯ বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য হয়।

এর মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৯.৫ বিলিয়ন ডলার। আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই ঘাটতি কমিয়ে আনার জন্য চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

এআরটি হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ার ইংগিত মিলেছে চলতি ২০২৬ সালের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) তথ্যে। ওই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ১৮৯ কোটি ৬২ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।

এর মধ্যে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আমদানি হয়েছিল ৬০ কোটি ৫৬ লাখ ডলারের পণ্য। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তা দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১২৯ কোটি ৬ লাখ ডলারে।

এই হিসাবে তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানি বেড়েছে ১১৩ দশমিক ১১ শতাংশ।

উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সরকার এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।

‘আমার নির্বাচনি এলাকা ভোলার একটি দ্বীপ, যেখানে বিশাল গ্যাসের মজুদ রয়েছে—৭ টিসিএফ-এরও বেশি প্রমাণিত গ্যাস মজুদ রয়েছে। আমরা এটি অনুভব করি যে উপকূলীয় এলাকায়, বঙ্গোপসাগরে তেলের মজুদ থাকতে পারে।’

‘আমাদের প্রতিবেশী মিয়ানমার মানসম্পন্ন তেল ও গ্যাস পেয়েছে। আমি নিশ্চিত যে উপযুক্ত প্রয়াস এবং আন্তরিক প্রচেষ্টা চালানো হলে বাংলাদেশও একদিন তেল-সমৃদ্ধ, গ্যাস-সমৃদ্ধ দেশে পরিণত হবে এবং ততদিনে আমাদের সব দুর্ভোগ কেটে যাবে।’

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
দেশ
স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
প্রযুক্তি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
লিড নিউজ স্পোর্টস
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
পলিটিক্স লিড নিউজ
বোর্ডিং পাস দেখালে ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা
এভিয়েশন
সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৫৪৮২ টাকা
ইকোনোমি লিড নিউজ
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা সফরে রবিন-রুবেল-রিজওয়ানদের ওপর নজর বিসিবির!
স্পোর্টস
আজ ঢাকায় শুরু হচ্ছে এআই বিজনেস সামিট, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
ইকোনোমি লিড নিউজ

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

নভেম্বর ৫, ২০২৬

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

নভেম্বর ৫, ২০২৬

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ

নভেম্বর ৪, ২০২৬

নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠান ভ্যাট দেয় না

নভেম্বর ৪, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?