Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
বিদেশ

মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

এখনদেশ
জানুয়ারি ৮, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
এখনদেশ
শেয়ার
2 Min Read
শেয়ার
Malaysia news
মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের সেমেন্যিহ ও কাজাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে শিল্প এলাকা ও নির্মাণস্থলকে লক্ষ্য করে ৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে এই সমন্বিত প্রয়োগ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে সেলাঙ্গরের সেমেন্যিহ শিল্পাঞ্চলের চারটি প্রাঙ্গণে অভিযান চালানো হয়। পরে কাজাংয়ের সুংগাই লং এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালানো হয়।
দুই সপ্তাহের জনসাধারণের অভিযোগ ও পুত্রজায়ায় অবস্থিত অভিবাসন সদর দপ্তরের প্রয়োগ শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন পদমর্যাদার ১১০ জন কর্মকর্তা অংশ নেন। তাদের সঙ্গে সহযোগিতা করে মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) এবং শ্রম বিভাগ (জেটিকে)।
অভিযান চলাকালে মোট ২১৬ জন ব্যক্তির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮৯ জন বিদেশি নাগরিক এবং ২৭ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই শেষে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার ১৭১ জন নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বয়স ২৯ থেকে ৫০ বছরের মধ্যে।
অভিবাসন বিভাগ জানায়, আটক ব্যক্তিরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) অনুযায়ী একাধিক ধারা লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ থাকা এবং অনুমোদন ছাড়া কাজ করার অভিযোগ রয়েছে।
অভিযানে অংশগ্রহণকারী সহযোগী সংস্থাগুলো সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে মোট ১৫,০০০ রিঙ্গিত জরিমানা এবং ৫০০ রিঙ্গিতের একটি সমন জারি করেছে। এছাড়া তদন্তে সহায়তার জন্য পাঁচজন মালয়েশীয় নাগরিককে সাক্ষী সমন প্রদান করা হয়।
আটক সব বিদেশি নাগরিককে পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। জেআইএম স্পষ্ট করে জানিয়েছে, অবৈধভাবে অবস্থান, অতিরিক্ত সময় অবস্থান কিংবা পাসের অপব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

বুধবার চালু হতে পারে সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট
এভিয়েশন
দুর্নীতির মামলা শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি
পলিটিক্স
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ
পলিটিক্স
মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড
পলিটিক্স
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি
দেশ
লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে আঘাত করায় ৬ মাস নিষিদ্ধ
স্পোর্টস
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি: অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা
দেশ
তাহসিফ সৌরির নাক দিয়ে বের হয়েছিল রক্ত, পেট ছিল ফোলা
দেশ
ইসরায়েলের পরবর্তী সরকারে বেন গিভর-স্মোৎরিচকে দেখতে চান না ট্রাম্প
বিদেশ লিড নিউজ

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

অক্টোবর ২৯, ২০২৬

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

অক্টোবর ২৯, ২০২৬

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

অক্টোবর ২৯, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

অক্টোবর ২৯, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?