Akhon DeshAkhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Akhon DeshAkhon Desh
  • মূলপাতা
  • দেশ
  • বিদেশ
  • কূটনীতি
  • ইকোনোমি
  • জলবায়ু পরিবর্তন
  • পর্যটন
  • এভিয়েশন
  • ভ্রমণ
  • নির্বাচন
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ইনভেস্টিগেটিভ প্রতিবেদন
    • এন্টারটেইনমেন্ট
    • কৃষি
    • স্পোর্টস
    • গণমাধ্যম
    • গুড নিউজ
    • চাকরি
    • মফস্বল
    • দেশি রান্না
    • ধর্মীয়
    • নারী ও শিশু
    • পডকাস্ট
    • প্রযুক্তি
    • সোশ্যাল মিডিয়া
    • ফ্যাক্ট-চেকিং
    • মতামত
    • পলিটিক্স
    • লাইফস্টাইল
    • এডুকেশন
    • শুভ জন্মদিন
    • সাহিত্য
    • স্বাস্থ্য
Follow US
Copyright © 2026 Akhon Desh| Powered By: Hur Agency
এভিয়েশন

একটি রানওয়ে আর ছোট্ট টার্মিনাল দিয়ে শুরু মরুর বুকে বিস্ময়কর যাত্রা আবুধাবির বিমানবন্দরের

Md Yeasin Arafat
নভেম্বর ১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Md Yeasin Arafat
শেয়ার
2 Min Read
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিমান পরিবহনের ইতিহাস সাত দশকের এক অসাধারণ রূপান্তরের গল্প। ১৯৫৫ সালে একটি সাধারণ মরুভূমির রানওয়ে দিয়ে শুরু হয়েছিল সেখানকার বিমানবন্দরের যাত্রা। এই শহরের বিমানবন্দরই আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিবহন হাবে পরিণত হয়েছে। এই রূপান্তর কেবল অবকাঠামোগত উন্নয়নের নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর আধুনিকায়নেরও প্রতীক।

স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৫ সালে আবুধাবিতে প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু হয়। তখনকার বিমানবন্দরে ছিল কেবল মরুভূমিতে থাকা একটি রানওয়ে এবং একটি ছোট্ট টার্মিনাল ভবন। সেই সময়ের বিমান নিয়ন্ত্রণে ব্যবহৃত ভবন এখনো সংরক্ষিত আছে।

১৯৬৮ সালে আল বাতিন বিমানবন্দর চালু হয়। তখন এটি শহরের বাইরে এক নির্জন মরুভূমির ভেতরে অবস্থিত ছিল। পরবর্তীতে এটিই হয়ে ওঠে আবুধাবির প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর ১৯৮২ সাল পর্যন্ত রাজধানীর প্রধান বিমান পরিবহন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

১৯৮২ সালের ২ জানুয়ারি বর্তমান আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয়। তখনকার মূল আকর্ষণ ছিল একটি গোল আকৃতির স্যাটেলাইট টার্মিনাল। ১৯৮৬ সালের দিকে টার্মিনালের বাঁকানো ছাউনি, কন্ট্রোল টাওয়ার ও যাত্রী নামানোর এলাকা স্পষ্টভাবে দেখা যেত। যাত্রী সংখ্যা বাড়তে থাকায় পরবর্তীতে ব্যাপক সম্প্রসারণ শুরু হয়।

২০০৫ সালে টার্মিনাল-২, ২০০৮ সালে দ্বিতীয় রানওয়ে এবং ২০০৯ সালে টার্মিনাল-৩ চালু হয়। ২০০৩ সালে ইতিহাদ এয়ারওয়েজ প্রতিষ্ঠার পর আবুধাবির আন্তর্জাতিক সংযোগ আরও শক্তিশালী হয়। সবচেয়ে বড় মাইলফলক আসে ২০২৩ সালের নভেম্বরে। ৭ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের নতুন একটি টার্মিনাল চালু হয়। বছরে ৪ কোটি ৫০ লাখ যাত্রী ধারণক্ষমতা লক্ষ্য নিয়ে এই টার্মিনালের নকশা করা হয়।

২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয় শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সম্মানে এই নামকরণ করা হয়।

২০২৫ সালে বিমানবন্দর রেকর্ড ৩ কোটি ২৫ লাখ যাত্রী পরিবহন করে। ২০২৬ সালে এসে এটি বিশ্বের অন্যতম প্রধান বিমান পরিবহন হাবে পরিণত হয়েছে এবং আবুধাবিকে বিশ্বের একশ’র বেশি গন্তব্যের সঙ্গে সংযুক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ

বিমান মন্ত্রী বিমান নিজেই প্লেন কেনার টাকা পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর
এভিয়েশন
‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং বাস্তবায়ন করে’
দেশ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
পলিটিক্স
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশ পলিটিক্স
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল
নির্বাচিত পোস্ট স্পোর্টস
নভেম্বর ২, ২০২৬
স্পোর্টস
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা
বিদেশ লিড নিউজ
নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা
বিদেশ লিড নিউজ
অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর
ইকোনোমি ফোকাস

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তৃতীয় টার্মিনাল পরিচালনা জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ

নভেম্বর ১, ২০২৬

প্রথমবারের মতো আন্তর্জাতিক সংস্থার অডিটের মুখে চট্টগ্রাম বিমানবন্দর

নভেম্বর ১, ২০২৬

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করলো বিমান

অক্টোবর ৩১, ২০২৬

বুধবার চালু হতে পারে সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট

অক্টোবর ২৯, ২০২৬
আরো নোটো পোষ্ট দেখুন

Editor

Muhammad Newaz Morshed

Address

House 01, Road 03, Block A, Section 06, Mirpur 10, Dhaka 1216, Bangladesh

Phone

+88 01712-203051
akhondesh@yahoo.com
Akhon DeshAkhon Desh
Follow US
Copyright © 2026 Akhon Desh
  • Editorial Policy
  • Privacy Policy
  • Career
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?